২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্কুলছাত্রী হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের এক স্কুলছাত্রীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 09:55 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আক্তার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুইবছর সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন ঝিনাইদহের হরিণকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের ছরোয়ার ব্যাপারীর ছেলে মো. কলম চৌধুরী (২০), প্রয়াত দাউদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম কানু মো. সাইফুল ইসলাম কানু (৩৩) ও মাইক্রোবাস চালক দবির উদ্দিনের ছেলে রোমান আহম্মেদ মো. রোমান আহম্মেদ (১৯)।

২০১১ সালের ১২ ডিসেম্বর অপহরণের পর ঝিনাইদহের হরিণকুণ্ডুর হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলাম শ্রাবণীকে (৮) খুন করে আসামিরা।

খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটরি এনামুল হক জানান, ২০১১ সালের ১২ ডিসেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় শ্রাবণীকে অপহরণ এবং শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করে।

এ ঘটনায় শ্রাবণীর মা মোসাম্মৎ সাবিনা জোহরা রাখী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করেন।