২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শওকত মাহমুদকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া

সাংবাদিক নেতা শওকত মাহমুদকে হাসপাতালে দেখে এসেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

তাকে দেখতে সোমবার রাতে হাসপাতালে যান খালেদা জিয়া। হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি।

শওকত মাহমুদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে রয়েছেন শওকত মাহমুদ। সোমবার দুপুরের দিকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাদেক হোসেন খোকা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদও হাসপাতালে যান।