২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার আহতদের কাছে মার্কিন প্রতিনিধি দল

সাভারের ধসে পড়া রানা প্লাজার আহত শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন মার্কিন কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধি দল।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মার্কিন ডেমোক্রেটিক দলের কংগ্রেস সদস্য জর্জ মিলারের নেতৃত্বে ৬ সদস্যের দলটি সোমবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তাদের চিকিত্সার খোঁজখবর নেন তারা।

শ্রমিকদের নিরাপত্তার বিষয় নিয়ে ‘যথাস্থানে’ তার বক্তব্য ও পরামর্শ তুলে ধরবেন বলে জানিয়েছেন মিলার।

তিনি বলেন, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাইকে আরো সতর্ক থাকতে হবে।

আহতদের সঙ্গে দেখা করার পর তাজরিন ফ্যাশনসহ আরো একটি পোশাক কারখানা পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

২৪ এপ্রিল ইতিহাসের ভয়াবহতম ভবন ধসে সাভারের রানা প্লাজায় চাপা পড়ে ১ হাজার ১২৯ জন পোশাক শ্রমিক নিহত হওয়ার পর প্রথম মার্কিন কংগ্রেস সদস্য হিসেবে মিলার এ দেশ সফর করছেন।