২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা হত্যামামলায় আসামিরা স্বেচ্ছাসেবক লীগের

বগুড়ায় দুই যুবলীগ নেতা হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

নিহত যুবলীগ নেতা মজনু মিয়ার স্ত্রী সুরভী বেগম বাদী হয়ে সোমবার শাজাহানপুর থানায় ১৭ জনের নামে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলু, সহ-সভাপতি আবু জাফর রিপন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী ঝন্টু, মিনকো, মিলন, শমসের, হাসান, রিমু, ছোট শাহীন, আলমগীর, মিস্টারসহ আরো ৬ অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে বলে জানান শাহজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম।

“মামলায় মজনু ও নাহিদকে মোবাইল ফোনে ডেকে এনে আসামিরা হত্যা করে বলে উল্লেখ করা হয়েছে।”

রোববার দুপুরে শহরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনের বাসায় বৈঠক চলাকালে খুন হন জেলা যুবলীগের সদস্য মজনু মিয়া (৪২) ও ভাতিজা রিপন (৩০)।ঘটনাস্থল থেকে পুলিশ রিপনকে আটক করে।

ওসি জানান, আটক আবু জাফর রিপনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া পুলিশ জিঞ্জাসাবাদের জন্য স্বেচ্ছাসেবক লীগ কর্মী মাহবুবুর রহমান বাবুকে আটক করেছে।

নিহত মজনুর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ বগুড়া সদর ও শাজাহানপুর থানায় একাধিক মামলা রয়েছে। নাহিদ তার দেহরক্ষী হিসাবে কাজ করত।

মামলার কয়েকজন আসামির বিরুদ্ধেও চাঁদাবাজি, ছিনতাই, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।