২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে যুবদল নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলা যুবদলের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার ভোরে আব্দুল্লাহ আল মামুন দুলালকে জেলা শহরের খোয়ারপাড় থেকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি মো. মাজহারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবদলের এ নেতার বিরুদ্ধে শেরপুর ও শ্রীবরদী থানায় সন্ত্রাসবিরোধী ও দ্রুত বিচার আইনে মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।