২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 08:52 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

পুলিশ জানায়, সোমবার ভোরে সাবগ্রাম বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান রেনু বেগম (৪৪)। তার স্বামী আবু বক্কর (৫৫) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আবু বক্কর শহরের নারুলী এলাকার বাসিন্দা। তিনি গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সাড়ে ৬টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।