২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার বিকালে উপজেলার মুশরীভূজা বাজরে মজিবুর রহমান মজিকে (৪০) কোপানো হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মইদুল ও আওয়াল নামে দুইজনকে আটক করা হয়েছে বলে জানান ভোলাহাট থানার ওসি এসএম আবু ফরহাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চামামুশরীভূজা গ্রামের মজির সঙ্গে স্থানীয় তোতার (৪০) বিরোধ চলছিল।

বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে তোতা, তার ছেলে নাজমুল (২০), মইদুলসহ (১৮) কয়েকজন মজিবুর রহমান মজিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রাতে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানান ওসি।