বরিশালে ঢিলেঢালা হরতাল
বরিশালে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
স্থানীয়রা জানান, বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়ে বরিশাল নৌ বন্দর ছেড়ে গেছে সবকটি লঞ্চ।
তবে, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
রূপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী ও ঝালকাঠী রুটের দুয়েকটি বাস চলাচল করেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
মহানগর বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক বলেন, সকাল সোয়া ৭টায় নগরীর নাজিরের পুল এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।
এতে মহানগর বিএনপি সভাপতি মজিবুর রহমান সরোয়ার ছিলেন।
পরে মিছিলটি নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের প্রথম গেটে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
