২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের তিন উপজেলায় হরতাল শিথিল

নজরুল জয়ন্তীর জন্য ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলায় রোববারের হরতাল শিথিল করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

শনিবার দুপুরে শহরের নতুনবাজার এলাকার দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ এই ঘোষণা দেন।

তত্ত্ববধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি এবং সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের উৎসব শুরু হয়েছে শনিবার।