২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিডিএফ সমর্থিত পিসিপি’র নতুন কমিটি

ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2013, 01:36 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

খাগড়াছড়ি সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দলের কাউন্সিল শেষে বৃহস্পতিবার বিকালে থুইক্যচিং মারমাকে সভাপতি ও বিলাস চাকমাকে সাধারণ সম্পাদক ও শিমন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি নির্বাচিত করা হয়।

কাউন্সিলে খাগড়াছড়ি, রাঙামটি, বান্দরবান, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  থেকে শাখা কমিটির প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করেন।

দুদিনব্যাপী এ সম্মেলনে ২৯ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।