২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস থেকে পড়ে যুবকের মৃত্যু

যশোরের নাভারনে চলন্ত বাস থেকে পড়ে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসার আলী (৩৫) সাতক্ষীরা জেলার ঝাউতলা শেখপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আফসার আলী সাতক্ষীরা থেকে বাসে করে যশোরের নাভারনে আসছিল। নাভারনে বাস থেকে নামতে গিয়ে তিনি গুরুতর আহত হন।

তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।