২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় ভটভটি চাপা পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 02:03 PM

Updated : 25 Apr 2022, 06:45 PM

মঙ্গলবার দুপুরে বকশিগঞ্জ-জামালপুর সড়কের বাসকান্দায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত টুম্পা (৭) উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে বকশিগঞ্জ বাজারের সানরাইজ এডুকেয়ার একাডেমিতে প্রথম শ্রেণিতে পড়ত।

বকশিগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ভটভটিটি টুম্পাকে চাপা দেয়।

টুম্পাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

ঘটনার পরই চালক ভটভটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানান ওসি মোস্তাসিনুর রহমান।