২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ত্বকী মঞ্চের নতুন কর্মসূচি

নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 04:24 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

বুধবার বিকেলে সংগঠনের আহ্বায়ক রাফিউর রাব্বির শহরের শায়েস্তা খান সড়কের বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ মে বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন, ২০  মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, ২৫ মে সকাল দশটায় চাষাঢ়া শহীদ মিনারে গণঅনশন, ৩১ মে ঢাকায় গণসমাবেশ এবং ৭ জুন নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেটে সমাবেশ ও সন্ত্রাস বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে।

এ সময় সেখানে সংগঠনের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, খেলাঘরের  জেলা সভাপতি রথীন চক্রবর্তী, কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহম্মেদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা হিমাংশু সাহা, ন্যাপের অ্যাডভোকেট আওলাদ হোসেন, খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক ও ত্বকী মঞ্চের সহকারি সদস্য সচিব জহিরুল ইসলাম, সমগীতের কেন্দ্রীয় সমন্বয়ক অমল আকাশ উপস্থিত ছিলেন।