সিলেটে দুই মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দুই মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
এরা হলেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিমন।
তিনি আরো জানান, আগামী তিন দিনের মধ্যে তারা এ বিষয়ে আপিল করতে পারবেন।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন রোববার সাত জন মেয়র, ১৫২ জন সাধারণ কাউন্সিলর ও ৩৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই এবং ২৬ মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ হবে ১৫ জুন।
