২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে মাদক মামলায় তরুণীর যাবজ্জীবন

মাদক মামলায় এক তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নড়াইলের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আব্দুল মতিন আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নাছিমা বেগম ওরফে নাসিয়া ওরফে সাথি (২২) যশোরের চৌগাছা উপজেলার বুড়িন্দা গ্রামের মৃত কামরুল মোড়লের স্ত্রী।

অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, সাথিকে গত বছরের ২০ মে নড়াইল সদর উপজেলার চুনখোলা এলাকায় সড়কের উপর থেকে একটি ব্যাগে ৪২ বোতল ফেন্সিডিলসহ পুলিশ আটক করে।

তিনি জানান, মামলা চলাকালে আসামি গত ২৬ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন নেন। তারপর থেকেই তিনি পলাতক আছেন।