২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাভোগ শেষে দেশে ফিরেছে নয় তরুণী

অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন নয় তরুণী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 02:01 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

সোমবার সন্ধায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে।

এরা হলেন- নাসরিন (১৩), হাসিনা (২০), জানু খাতুন (২১), শান (২৫), পারভিনা (১৯), শাহনাজ (১৮), সাগরিকা (২৩), প্রিয়া (২২) ও সোনিয়া (২২)। এদের সবার বাড়ি যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা অবৈধ পথে তরুণীদের ভারতে পাচার করে। মহারাষ্ট্রে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের দুই বছর কারাদণ্ড দেয়। সাজার মেয়াদ শেষে তারা দেশে ফিরে আসেন বলে জানান পরিদর্শক কামরুজ্জামান।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তরুণীদেরকে বেনাপোল পোর্ট থানার মাধ্যমে মানবাধিকার সংস্থা ‘রাইটস’ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সংস্থার কর্মকর্তা তৌফিক এলাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তরুণীদের তাদের স্বজনদের কাছে  হস্তান্তর করা হবে।