২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনে ফাটল: গাজীপুরে তিন কারখানা ছুটি

গাজীপুর সদর উপজেলায় একটি বহুতল ভবনে ফাটল দেখা দেয়ায় ওই ভবনে থাকা তিনটি কারখানা ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 12:43 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

সোমবার দুপুরে উপজেলার ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন জানান,  ভবনটিতে মালিম (বিডি) ফুটওয়্যার,  দ্বীপ নিটওয়্যার এবং এএমএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে তিনটি কারখানা রয়েছে।

দুপুরে ওই ভবনের দেয়ালে ফাটল দেখতে পেয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে নীচে নেমে আসেন এবং বিক্ষোভ করেন।

খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ সোমবারের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

এএসপি মোশাররফ হোসেন জানান, কর্তৃপক্ষকে বুয়েটের প্রকৌশলী দিয়ে ভবনটি পরীক্ষা করতে বলা হয়েছে। তাদের পরীক্ষার পরই সিদ্ধান্ত নেয়া হবে ওই ভবনে কারখানা চালু থাকবে কিনা।