কুষ্টিয়ায় ১১টি হাতবোমা উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায় ১১টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গোবিন্দাগুনিয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে গ্রামের একটি বাড়িতে অভিযা চালানো হয়।
এ সময় খড়ের স্তূপে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগে বোমাগুলো পাওয়া যায়।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রাশিদুল নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
