হেফাজতে ইসলাম ‘বরবাদে’ ইসলাম: মুহিত
হেফাজতে ইসলামকে ‘বরবাদে ইসলাম’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
মুহিত বলেন, “কোনো গোষ্ঠী কোনোদিন ইসলামকে হেফাজত করেনি। বাংলাশের সাধারণ মানুষ ইসলামকে হেফাজত করেছে, আমরা করেছি, সুফীরা করেছে। সুফীরা অসাম্প্রদায়িক ও উদারতার ঐতিহ্য রেখে গেছেন, এটা আমাদের মজ্জাগত।”
তিনি বলেন, “গত দেড়-দুই মাস ধরে হেফাজতে ইসলাম, যা করছে তা দেশকে ধ্বংস করারই একটি অংশ।”
২ থেকে ৫ মে ভারতের রাজধানী নয়া দিল্লিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪৬তম বার্ষিক সভায় যোগ দেয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। অর্মন্ত্রীর নেতৃত্বে ৩০ সদস্যের প্রতিনিধি দল ওই সভায় যোগ দিয়েছিল।
এডিবির বার্ষিক সভায় যোগ দেয়া নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রথম আলোর জরিপ সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “আমি এবিষয়ে কোনো মন্তব্য করবো না। সব বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।
“আশরাফ সাহেব (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) আছেন; উনাকে প্রশ্ন করেন।”
