২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার

বাগেরহাটের রামপাল উপজেলা থেকে জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শুক্রবার রাতে পেড়িখালী গ্রাম থেকে গ্রেপ্তাররা হলেন সফদার শেখ (৪৮) এবং তার দ্বিতীয় স্ত্রী কাকলী বেগম (২৮)।

শনিবার দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

রামপাল থানার ওসি এস এম আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচশ’ টাকার কুড়িটি জাল নোট উদ্ধার করা হয়।

এদিকে গ্রেপ্তার সফদার শেখ পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের বলেন, তার ঘরে জাল টাকা পাওয়া যায়নি। তিনি একজন মুরগিচাষি।