যশোরে ভবনের দেয়াল ধসে বৃদ্ধ আহত
যশোরে নির্মাণাধীন ৫ তলা ভবনের দেয়াল ধসে এক বৃদ্ধ আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপশহরের ই-ব্লকে এ ঘটনা ঘটে।
আহত সাইফুদ্দিনকে (৬০) যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইফুদ্দিনের স্ত্রী মদিনা খাতুন জানান, ই-ব্লকের রকিব মোস্তফার বাসার ৫ম তলার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে তাদের টিনের ঘরের উপর পড়ে। এ সময় সাইফুদ্দিন ঘরে টেলিভিশন দেখছিলেন।
সাইফুদ্দিন মাথা হাত ও পায়ে আঘাত পান বলে জানান তার স্ত্রী।
রকিব মোস্তফা জানান, চার দিন আগে ৫ম তলার দেয়াল তোলা হয়।
