২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

নোয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 11:04 AM

Updated : 26 Jul 2022, 03:02 PM

সকালে নোয়াখালী জিলা স্কুলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ছালেহ্ মো. ফেরদৌস খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রওশন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, নোয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসার আবদুস ছালাম, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।

মেলার ৩৭টি স্টলে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য সেবা প্রদর্শন করা হচ্ছে।