কুমিল্লায় বজ্রপাতে নিহত ২
কুমিল্লায় বজ্রপাতে দুজন নিহত এবং অন্য তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলার চান্দিনা উপজেলায় নিহত হন সহিদুল ইসলাম (৪৫) ও সাজেদা বেগম (৬০)। বুড়িচং উপজেলায় বাকশিমুল গ্রামে নিহত হন আশিক হোসেন (২২)।
চান্দিনার সংবাদকর্মী জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা সহিদ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া মেহার গ্রামের সাজেদা বেগম (৬০) ও সালাউদ্দিন (৩৪) আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
অপরদিকে বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আশিক (২২) মারা যান বলে স্থানীয়রা জানিয়েছে।
একই সময় আহত মোখলেছুর রহমানকে (২১) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
