২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে

এসএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

এ বছর পাশের হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ। গত বছর এ হার ছিল  ৮৬ দশমিক ৯৬ ভাগ।

এছাড়া এবার জিপিএ ৫ এর সংখ্যাও বেড়েছে। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৫১৪ শিক্ষার্থী।

বৃহস্পতিবার প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর শিক্ষাবোর্ডটি থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৫৭৬ শিক্ষার্থী। পাস করেছে ৫৬ হাজার ৩৮৪ শিক্ষার্থী।

বোর্ডে শতভাগ পাশ করেছে ১৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪৩ শিক্ষা প্রতিষ্ঠানের অংশ নেয়া সকল শিক্ষার্থী পাস করেছে। হিজলা উপজেলার কচুয়াপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার শূন্য।

বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ।  প্রতিষ্ঠানটির ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে, বরিশাল জিলা স্কুল রয়েছে তৃতীয় স্থানে।তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পিরোজপুর সরকারি স্কুল, পঞ্চম ভোলা সরকারি স্কুল, ষষ্ঠ বরগুনার পাথরঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমি, সপ্তম পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, অষ্টম পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়, নবম বরগুনার আমতলী এ.কে হাই স্কুল, দশম পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।