২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

খারাপ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে পাঁচদিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 08:30 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

এর ফলে জেলা সদরের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দ্বীপবাসীর। পারাপারের জন্য দুই পাড়ে আটকা পড়ে আছে যাত্রীরা ।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুল রহমান জানান, গত রোববার সকালে চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ভাষা শহীদ সালাম নামে সি-ট্রাকটি নলচিরা ঘাটের কাছে ঝড়ের কবলে পড়ে কাত হয়ে সাত যাত্রীর প্রাণহানি হয়। এর পর থেকে আবহাওয়া স্বাভাবিক না পওয়া পর্যন্ত সি-ট্রাক চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে সি-ট্রাক বন্ধ থাকায় মেঘনা নদীর দুই পাড়ে আটকা পড়েছে শত শত যাত্রী। জরুরী প্রয়োজনে এমনকি গুরুতর অসুস্থ রোগীদেরকেও উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নেয়া যাচ্ছে না।

সি-ট্রাক মাস্টার আবু তাহের জানান, কর্তৃপক্ষের অনুমতি পেলে সি-ট্রাক চলাচল শুরু করা হবে।