২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার বজ্রপাতে তিন কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছে। আহত হন চারজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 08:58 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

নিহতরা হলেন- শাহবাজপুর গ্রামের আনার মিয়া, বিজয়নগরের রামপুরা গ্রামের আনসার আলী এবং নবীনগরের বিদ্যাকুট গ্রামের নাছির মিয়া ও হরিপুর গ্রামের সাফিয়া খাতুন (৫৫)।

আহতদের পরিচয় তাৎকক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, সকাল ১০টার দিকে ঝড় শুরু হয়ে প্রায় ঘণ্টাখানেক চলে।  

ঝড়ে নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর ও কসবার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

গ্রামের বাসিন্দারা জানান, ঝড়ে তাদের ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

নবীনগর থানার ওসি আবু জাফর বলেন, ঝড়ে ওই দুই গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।