মাদারীপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উপজেলার পৌর এলাকার শিকারমঙ্গল গ্রাম থেকে মিন্টু চৌকিদারকে (২০) গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের হালিম চৌকিদারের ছেলে।
কালকিনি থানার ওসি জিএম শামসুন নূর জানান, শিকারমঙ্গল গ্রামে এক প্রতিবন্ধী শিশু (৭) আম কুঁড়াতে গেলে বখাটে মিন্টু চৌকিদার তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ সকালে তাকে বাড়ি থেকে আটক করে।
