২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত-বিএনপি ও পুলিশ সংঘর্ষ

 বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 07:59 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহত এএসআই ইসমাইল ও এএসআই মিন্টুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের পরিচয় পুলিশ জানাতে পারেনি।

সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী ঘটনার বলেন, হরতাল সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ ৩টি যানবাহন ভাংচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

পরে সরাইল থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেও পুলিশ কর্মকর্তা জানান।

ঢাকায় হেফাজতের সমাবেশে হতাহতের প্রতিবাদে সারাদেশে বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।