পাবনায় ট্রাক চাপায় নিহত ১
পাবনার সদরের মালিগাছায় ট্রাকচাপায় এক ব্যাবসায়ী নিহত হয়েছেন। আহত হন দুজন।
মঙ্গলবার সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত আল আমিন ভেড়ামারা উপজেলার বাসিন্দা। তিনি একজন আলূ ব্যবসায়ী বলে এলাকাবাসী জানান।
আহতদের পাবনা মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি হানিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পাবনা থেকে আলু বিক্রি করে সাইকেলে বাড়িতে ফিরছিলেন আমিন।
পথে মালিগাছায় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
