২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 01:38 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

নিহত মনসিং হাই মারমা (২৫) এলিফ্যান্ট রোডে একটি দোকানে চাকরি করতেন বলে পুলিশ জানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শুক্রবার দুপুরে ধানমন্ডি ২৭ নম্বরে অর্কিড প্লাজার সামনে রাস্তা পার হওয়ার সময় আজিমপুরগামী সাত নম্বর রুটের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মানসিং।

এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মানসিংকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান, মানিসংয়ের গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। তিনি রাজধানীর শুক্রাবাদে থাকতেন।

দুর্ঘটনার জন্য বাসের চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।