২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকভর্তি ফেন্সিডিল, আটক ২

সিরাজগঞ্জে একটি ট্রাকে দেড় হাজারেরও বেশি বোতল ফেনসিডিল পেয়েছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকের এর চালক ও সহকারীকে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 10:43 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের হাটিকুমরুল থানার ওসি আলী ফরিদ আহম্মেদ। 

ট্রাক চালক জালাল হোসেন (৪৫) ঢাকার ডেমরা থানার শুকরসি এলাকার আইয়ুব আলীর ছেলে।

চালকের সহকারীর নাম শাহিন আলী (৩৫)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোরলাইন এলাকার মৃত হাসেন আলী প্রামানিকের ছেলে।

ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দর এলাকা থেকে ফেনসিডিল নিয়ে ট্রাকটি ঢাকায় যাচ্ছিল।

রাতে হাটিকুমরুল গোলচত্বরে এলে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।