২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

কুমিল্লার কসবায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষর্থীসহ দুইজন নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 08:30 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের মকিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার (১৮) কুটি মিয়া আবদুল্লাহ মহিলা কলেজের ছাত্রী। তিনি অটোরিকশা করে পরীক্ষার হলে যাচ্ছিলেন।

অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত পরীক্ষার্থী আকলিমা আক্তার আখি, রোকসানা আক্তার, রাবেয়া আক্তারকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুটি মিয়া আবদুল্লাহ মহিলা কলেজের প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটু জানান, কুমিল্লাগামী যাত্রীবাহী বাস সুগন্ধার সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ফাতেমা ও অটোরিকশা চালক মারা যান।

কসবা থানা ওসি বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।