নোয়াখালীতে নারীর লাশ উদ্ধার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম জানান, মৃহদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
"নিহত নারীর বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।"
