২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ব্যবসায়ী  খুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 08:01 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বুধবার মধ্যরাতে জিয়ানগর-বারাহী সড়কের চেংগাড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে ।রাতেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহত মিজানুর রহমান লিটন (৩৫) উপজেলার জিয়ানগর ইউনিয়নের বারাহী পশ্চিমপাড়া গ্রামের আতরাজ আলীর ছেলে। তিনি রাখিমালের ব্যবসা করতেন।

দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, মিজানুর ছোট নিলাহালী কড়িতলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে।

মিজানুরের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, নিহতের স্বজনরা ধারণা করছেন জমিজমা নিয়ে শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে।

ঘটনার পরপরই নিহতের বড় ভাই জুলফিকার আলী দুলাল বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাতেই বারাহী পশ্চিমপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আকামুদ্দিন শাহ (৫৫) ও নিজামুদ্দিনের ছেলে বায়োজিত প্রামানিক (২৪) এবং ছোট নিলাহালী গ্রামের আজিজার রহমানের ছেলে মোফাজ্জল হোসেনকে  (৪০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি রিয়াজ উদ্দিন।

ময়না তদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।