২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি কভার্ডভ্যানে আগুন ধরে দুজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তারা কভার্ডভ্যানের চালক ও তার সহকারী হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল ইমতিয়াজ বলেন, ভোর ৬টার দিকে ঢাকাগামী কভার্ডভ্যানটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই কভার্ডভ্যানে আগুন ধরে যায়।

এত অগ্নিদগ্ধ হয়ে কভার্ডভ্যানের ভেতরেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

মৃহদেহ দুটি কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে বলে ওসি সোহেল ইমতিয়াজ জানান।