ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ
কুমিল্লায় জালালাবাদ এক্সপ্রেসের বগি লাইচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
কুমিল্লা রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার দৌলতপুর রেলক্রসিংয়ের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।
ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ বা কেউ আহত হয়েছেন কি না- তা জানাতে পারেননি নির্বাহী প্রকৌশলী।
তিনি বলেন, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলেই আবার ট্রেন চলাচল শুরু হবে।
