২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 10:28 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার সকালে উপজেলার জয়রামপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল হোসেন (৩৬) উপজেলার তারিনিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব সাংবাদিকদের জানান, বেলা ১১টায় ইসরাফিল মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। পথে স্যালো ইঞ্জিনচালিত যান আলমসাধুর ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। এ সময় পিছন একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জেলা প্রশাসকের অনুমতি নিয়ে দুপুরে নিহতের পরিবার লাশ নিয়ে গেছে বলে জানান ওসি।