২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি তরিকুলের

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 09:40 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ‘নড়াচড়া তত্ত্ব’ দিয়ে সাভারের নিহতদের নিয়ে নিষ্ঠুর তামাশায় ব্যস্ত রয়েছেন। তাঁর আর স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার অধিকার নেই।

অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান তরিকুল।

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

সরকার আইনশৃংখলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করছে বলে অভিযাগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

যশোরের খাজুরায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন তিনি।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম প্রমুখ।