২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে ভবন পরীক্ষায় কমিটি

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) বিভিন্ন কারখানা ভবনের কাঠামো পরীক্ষার জন্য কমিটি গঠন করেছে বেপজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 12:38 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

বেপজার মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ জানান, রোববার বেপজার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

ইপিজেডের বিভিন্ন কারখানার ভবন পরিদর্শন শেষে পনের দিনের মধ্যে প্রতিবেদন দেবে এ কমিটি।

ইপিজেড এলাকায় প্রতিটি ভবনের নকশা এবং অন্যান্য কাঠামোগত বিষয়গুলো ঠিক আছে কি না তা যাচাই করবে এ কমিটি।

মহাব্যবস্থাপক জানান, চট্টগ্রাম ইপিজেড এলাকায় মোট ১৭১ টি শিল্পকারখানা রয়েছে।