২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি, ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুঞ্জরুল হক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রোববার দুপুরে মুঞ্জরুল হক সরকারকে শহরের চকসূত্রাপুর এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩ মার্চ জামায়াতের হরতাল চলাকালে শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে এ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।