আহতদের বাঁচাতে আরো রক্তদান কালীগঞ্জবাসীর
সাভারে বহুতল ভবন ধসে আহতদের চিকিৎসায় আরো ৪৯ ব্যাগ রক্ত দিয়েছেন গাজীপুরের কালীগঞ্জবাসী।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রক্ত সংগ্রহ করা হয়। এর আগে শুক্রবার ৩১ ব্যাগ রক্ত দেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে এই রক্তদান কর্মসূচিতে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
