কুমিল্লার দুই উপজেলায় হরতাল মঙ্গলবার
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার আগের সীমানা পুনর্বহালের দাবিতে মঙ্গলবার সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ঐক্য সংহতি।
এ সময় গ্রেপ্তার ঐক্য সংহতিকর্মী হাফিজ বিল্লালের মুক্তিরও দাবি জানানো হয়।
সদর দক্ষিণ উপজেলার ঐক্য সংহতির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুজ্জামান ও সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এ দুই নির্বাচনী এলাকা ২০০৮ সালের নির্বাচনের আগে পুনর্বিন্যাসের নামে বিভক্ত করে দেয়া হয়েছে।
