আহতদের জন্য রক্তদান গাজীপুরবাসীর
সাভারে বহুতল ভবন ধসে আহতদের বাঁচাতে ৩১ ব্যাগ রক্ত দিয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলাবাসী।
শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী রক্তদান কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবারও একই স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলবে।
