২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্র্যাজেডি: ঝালকাঠীর নারী শ্রমিকের লাশ দাফন

সাভারে বহুতল ভবন ধসে নিহত ঝালকাঠীর এক নারী শ্রমিকের লাশ শুক্রবার দাফন করা হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

সকালে জেলার শেখেরহাট ইউপির শিরযুগ গ্রামে তানিয়া আক্তারের (১৮) লাশ দাফন করা হলেও এখনো সন্ধান মেলেনি তার বোন সানিয়ার।

দুই বোন সাভারের ধসে পড়া রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানান তাদের বাবা আলতাফ হোসেন।

এদিকে ওই ভবন ধসের ঘটনায় জেলার আরো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

এদের মধ্যে শেখেরহাট ইউপির আরো দুই নারী শ্রমিক চায়না বেগম ও সনিয়া বেগম এবং রাজাপুর উপজেলার গালুয়া ইউপির জামাল ওরফে মিজান রানা রয়েছেন।

তবে প্রশাসনের কাছে হতাহত কিংবা নিখোঁজদের কোনো তালিকা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম সোহেল।