যুক্তরাজ্যে বাংলাদেশি তরুণ দণ্ডিত
যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত অভিযোগে এক বাংলাদেশি তরুণকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
দণ্ডিত জাহাঙ্গীর আলমের (২৬) বাড়ি সিলেট জেলায়। তাকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
একই মামলার অন্য দুই আসামি রিচার্ড ডার্ট (৩০) ও ইমরান মাহমুদকেও (২২) সাজা দেয়া হয়েছে। রিচার্ডের ছয় বছর এবং ইমরানের নয় বছর নয় মাসের কারাদণ্ড হয়েছে।
এই তিনজন পাকিস্তানে তালেবান ও আল-কায়েদার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ করে যুক্তরাজ্য পুলিশ।
গত মার্চে অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেন তারা।
