২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটখিল পৌরসভার মেয়র আর নেই

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 08:50 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র আর নেই। 

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর ৫টায় স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে মেয়র মো. সিরাজুল ইসলাম চৌধুরীর (৬৪) মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।

তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

সিরাজুল ইসলাম চৌধুরী বিগত ২২ বছর ধরে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এক মাস আগেই তিনি এ পদ থেকে অবসর নেন।