২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার পাশের ভবনে হুড়োহুড়ি, আহত ৩০

সাভারে ধসে পড়া রানা প্লাজার পাশের ভবন ‘কেঁপে ওঠার’ খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন উদ্ধারকর্মীসহ অন্তত ৩০ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 04:22 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

সাভার থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, রানা প্লাজার পেছনে পাঁচ তলা আর এফ টাওয়ার থেকে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন সেনাবাহিনীসহ উদ্ধারকর্মীরা।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ভবনটি হঠাৎ কেঁপে উঠেছে বলে মনে হওয়ায় কয়েকজন উদ্ধারকর্মী দৌড়ে নিচে নামতে শুরু করেন।

এ সময় আতঙ্কিত হয়ে আরো অনেকে হুড়োহুড়ি করে নামতে গেলে অন্তত ৩০ জন আহত হন বলে ওসি জানান। 

আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।  

সাভার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। ধসের পরপরই স্থানীয়দের উদ্যোগে উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সমন্বিত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, বিজিবি ও র্যাব।

এ ঘটনায় নিহতের সংখ্যা ২৭৫ ছাড়িয়ে গেছে। উদ্ধারকারীরা বলছেন, ৭২ ঘণ্টা (ভবন ধসের পর থেকে) পর্যন্ত জীবিতদের সন্ধান করবেন তারা।

এরপর শনিবার থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনের ধ্বংসাস্তূপ সরানোর কাজ শুরু হবে।