বাসাইল পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ১১ জন
টাঙ্গাইলের নবগঠিত বাসাইল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বাসাইল এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা কর্মী- সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
মেয়র পদে ১১ জন, ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন ও ৯টি কাউন্সিলর পদে ৪২জন মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন, ওহিদুল ইসলাম মোস্তফা (বিএনপি), আবুল কালাম আজাদ খান শুর (আ.লীগ), শহিদুর রহমান খান (স্বতন্ত্র), মুহাম্মদ মজিবর রহমান (স্বতন্ত্র), মোঃ জাহাঙ্গীর আলম (আ.লীগ), এনামুল করিম অটল (বিএনপি), রফিকুল ইসলাম (আ.লীগ), মশিউর রহমান আপেল (আ.লীগ), রাহাত হাসান টিপু (কৃষক শ্রমিক জনতা লীগ), মোঃ ছানোয়ার রহমান খান মাখন (আ.লীগ) ও জাহিদ হাসান খান শুর (আ.লীগ)।
শুক্রবার মনোনয়ন পত্র বাছাই, ৩ মে প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮মে।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৩২৯ জন।
