নওগাঁ উপনিবার্চনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী
নওগাঁ-৫ আসনের উপনিবার্চনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন বলে জানান জেলা নিবার্চন কমিশন কর্মকর্তা হুমায়ুন কবির।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত ও দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী, জাতীয় পার্টির মনোনীত ও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, বিএনপি’র নেতা ও কাউন্সিলর মো. ফারুকুজ্জামান ফারুক, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার টিকাদার ও প্রকৌশলী আব্দুল বারী।
মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন মোট ১১ জন ।
আগামী ২৮ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং ৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুতে শূণ্য হওয়া এ সংসদীয় আসনে আগামী ২৫ মে ভোট গ্রহণ হবে।
