চকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধ নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।
উপজেলার ডুলহাজারা ইউনিয়নের শাহসোজা গ্রামে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদুল আলম (৬০) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত আবুল হাসেম সিকদারের ছেলে।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া সাংবাদিকদের জানান, একটি খামারে কাজ করার সময় বন্য হাতি ফরিদুলের উপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করেছে বলে জানান ওসি রনজিত।
